সারাদেশ

নোয়াখালীতে রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ৫০০ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট।

আরও পড়ুন: উন্নত বিশ্বের জন্য একসঙ্গে কাজ করি

বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে জেলা শহরের সোনাপুর রেলস্টেশন, সোনাপুর বাস টার্মিনাল ও ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা ইউনিটের সেক্রেটারি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী জেলা কর্মকর্তা আবদুল করিম, যুব প্রধান সানু সিং মারমা বিথী ও যুব রেড ক্রিসেন্টের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দায়িত্ব পেল শীর্ষ রুশ জেনারেল

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়া অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কম্বল নিয়ে হাজির হন রেডক্রিসেন্টের যুব সদস্যরা। কনকনে শীতের মধ্যে হঠাৎ রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা ইউনিটের সেক্রেটারি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা