ছবি : সংগৃহিত
সারাদেশ
নোয়াখালী

গভীর রাতে আগুনে পুড়ল ১২ বসতঘর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন : দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

বুধবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের মোল্লাবাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে, সোনাইমুড়ী উপজেলার পালপাড়া গ্রামের মোল্লা বাড়িতে বেশ কয়েকটি পরিবার যৌথ ভাবে বসবাস করে। বুধবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন : দায়িত্ব পেল শীর্ষ রুশ জেনারেল

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও এগারোটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে বারটি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের দাবি আগুনে তাদের ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : সংক্রমণে শীর্ষে জাপান

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

আরও পড়ুন : চবির ১৮ শিক্ষার্থী বহিষ্কার

অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বারটি বসতঘর ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা