সারাদেশ

মুন্সীগঞ্জে পরকীয়া'র অপবাদে স্ত্রীকে কুপিয়েছে স্বামী

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে স্ত্রী কাজলী আক্তারকে (২০) কুপিয়েছে স্বামী। বুধবার (১১ জানুয়ারী) সকাল ৯ টার দিকে সদর উপজেলা মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ

আশংকাজনক অবস্থায় কাজলী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী মো. শান্ত (২২) পলাতক রয়েছে। স্বামী শান্ত টেঙ্গর এলাকার জালাল উদ্দিনের ছেলে ও স্ত্রী কাজলী একই এলাকার জামাল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানিয়েছেন, স্বামী ও স্ত্রীর মধ্যে আগে থেকেই দাম্পত্য কহল চলে আসছিলো। এরমধ্যে স্বামী শান্ত একটি মামলায় জেল হাজতে ছিলো। কয়েকদিন আগে জামিনে বেরিয়ে আসে। জামিন পেয়ে বাড়িতে ফিরেই স্ত্রীর বিরুদ্ধে তারই মামার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক থাকার অপবাদ দিয়ে আসছিলো।

কাজলী আক্তারের ফুপু পপি আক্তার জানান, স্বামী শান্ত একজন মাদকসেবী। কয়েকটি মামলারও আসামী। কিছুদিন আগে একটি মামলায় জেল খেটে জামিনে বেরিয়ে আসে। এরপর থেকেই পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে স্ত্রী কাজলীকে মারধর করে আসছে। বুধবার সকালে হঠাৎ করেই স্ত্রীর উপর চটে উঠে স্বামী শান্ত। কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ইট দ্বারা এলোপাতাড়ি কোপায়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এমএ কালাম জানান, আহত নারীর শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। এতে শারিরিক অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢামেকে প্রেরন করা হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। স্বামী শান্ত পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা