সারাদেশ

বোয়ালমারীতে সড়কে প্রাণ গেল ভ্যান চালকের

কামরুল সিকদার, (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ইটবাহী ট্রাকের ধাক্কায় চলন্ত ভ্যান থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জাহান (৬০)। তিনি উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, সকাল ৯টার দিকে ভ্যান চালক জাহান খড়ি বোঝাই ভ্যান নিয়ে শেখর ইউনিয়নের সহস্রাইল থেকে রূপাপাত ইউনিয়নের বনমালীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ভাটিয়াপাড়াগামী একটি ইটবাহী ট্রাক (যশোর ড ১১-১২৭৭) পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান চালক জাহান সড়কে পড়ে যান। ঘাতক ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে এ সময় জাহান ঘটনাস্থলেই মারা যান।

বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা ১১টা পর্যন্ত সড়ক আটকে রাখায় যান চলাচল ব্যাহত হয়। পরে বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ইটভাটায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

এ ব্যাপারে বোয়ালমারী থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক মো. আক্কাস আলী শেখ বলেন, বিক্ষুব্ধ জনগণ সড়ক আটকে রেখেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা