সারাদেশ

রোগীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সান নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন রোগীরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: আ’লীগ অনেক সুসংগঠিত-ঐক্যবদ্ধ

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে ঘটনার একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন রোগী আহত হন।

প্রত্যক্ষদর্শী চমেক হাসপাতালের সামনের এক দোকানদার জানান, ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে সকালে বিক্ষোভ শুরু করে রোগীরা। একপর্যায়ে তারা চমেকের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরে গিয়ে আন্দোলন করার অনুরোধ করেন। এতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়।

আরও পড়ুন: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

একপর্যায়ে পুলিশ রোগীদের ওপর চড়াও হয় ও সামনে থাকা কয়েকজনকে মারধর করে। এতে কয়েকজন রোগী আহত হন। তারা সড়ক অবরোধ করার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থলে থাকা এক নারী কিডনি রোগী বলেন, ধার করে ডায়ালাইসিস করাতে হয়। এখন আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। হাসপাতাল বলছে বেসরকারি প্রতিষ্ঠান ফি বাড়িয়েছে। তাহলে সরকার মেশিন কিনতে পারে না। তারা কিনলে তো আমরা কোনোভাবে বাঁচতে পারতাম। আমাদের বিক্ষোভে এসে পুলিশ হামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার মোখলেছুর রহমান বলেন, ফি বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করা হচ্ছিল। যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুলিশ তাদেরকে সরে যেতে অনুরোধ করে। এরইমধ্যে একজন পুলিশের ওপর চড়াও হয়। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা