সারাদেশ

মানবপাচার ঠেকাতে সম্মিলিত প্রয়াস দরকার 

এম.এ আজিজ রাসেল: অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ বলেছেন, "গত দুই দশকে আমাদের সব ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশে মানবপাচার ইস্যু সত্যিই লজ্জার। মনে রাখতে হবে দৃশ্যমান উন্নয়ন হলেও গুণগত উন্নয়ন না হলে স্থায়ী এবং টেকসই উন্নয়ন সম্ভব না। তাই বিচ্ছিন্নভাবে কাজ না করে মানবপাচার ঠেকাতে সম্মিলিত প্রয়াস দরকার।"

আরও পড়ুন: গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে কক্সবাজার অরুণোদয় স্কুলের হলরুমে ডিস্ট্রিক্ট রেফারেল ডিরেক্টরী আপডেট বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, "কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান এই অঞ্চলকে আরও বেশী ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পাশাপাশি আমাদের সমুদ্র সীমা ও দুই দেশের সাথে স্থল সীমার কারণে মানবপাচার বেশি হয়। এখানে মানুষের দারিদ্রতা ও সচেতনতা অভাব রয়েছে। তাই রোড লেভেলে মানবপাচার প্রতিরোধে কাজ করতে হবে।"

ইপসা কক্সবাজারের ডেপুটি ডিরেক্টর ও রিজিওনাল হেড খালেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি লিজবেথ জোনাভেল্ড।

কর্মশালায় জানানো হয়, "বর্তমানে প্রতিটি মানুষই মানব পাচারের ঝুঁকিতে রয়েছে। মানব পাচার আন্তর্জাতিক সমস্যা। এছাড়া বাল্যবিবাহ সমাজের জন্য অভিশাপ এবং শিশু অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। শুধুমাত্র প্রচলিত আইন দিয়ে সমাজ থেকে বাল্যবিবাহ দূর করা সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন সামজিক সচেতনতা বৃদ্ধি করা, নারী শিক্ষার প্রসার ও দারিদ্র বিমোচন। পাশাপাশি সমাজের মানুষের কাছে নিরাপদ অভিবাসন, মানবপাচার, বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রভাব তুলে ধরতে পারলে সমাজের মানুষের পরিবর্তন হবে। তাই মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে ইউএসএআইডির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ফাইট স্লেভারী এন্ড ট্রাফিকিং-ইন-পারসন (এফএসটিআইপি) কার্যক্রম বাস্তবায়ন করছে ইপসা (ইয়ং পাওয়ার ইন স্যোশাল এ্যাকশন)।"

কর্মশালায় পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন ইপসার প্রকল্প ব্যবস্থাপক হোসনে আরা রেখা, উইনরক ইন্টারন্যাশনাল এফএসটিআইপি'র প্রিভেনশন ম্যানেজার মুজিবুর রহমান ও রিজিওনাল কো-অর্ডিনেটর শাহ আলম।

আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

ইপসা কক্সবাজারের ফোকাল পার্সন মোহাম্মদ হারুনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার যীশু বড়ুয়া।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা