সারাদেশ

গাইবান্ধায় ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ ১৬ হাজার ২০১ দশমিক ৫০ বা ১৬ হাজার ২০২ ভোটের কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: ২০২২ ছিল চ্যালেঞ্জের বছর

প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. মাহবুবুর রহমান ও নাহিদুজ্জামান নিশাদ এবং বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম।

এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪টি। এর মধ্যে গতকাল বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৬১২টি। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. মাহবুবুর রহমান পেয়েছেন ২ হাজার ৯৫০ ভোট ও নাহিদুজ্জামান নিশাদ পেয়েছেন ১ হাজার ৬৪০ ভোট এবং বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৭৯৬ ভোট। ফলে আইন অনুযায়ী তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এর মধ্যে ভোটের আগেই সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন নাহিদুজ্জামান নিশাদ।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫

বুধবার (৪ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান ৭৮ হাজার ২৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু পান ৪৪ হাজার ৯৫০ ভোট।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব বলেন, নির্বাচনে পাঁচজন প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। কেননা নিয়ম অনুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হয়। যা তারা পাননি।

আরও পড়ুন: সরকার বিদায় সম্ভব নয়

তিনি আরও বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হওয়ার পর কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা