সারাদেশ

নষ্ট হলো ৩৬ হাজার ডিম 

সান নিউজ ডেস্ক: রাজবাড়ীতে একটি ডিমবোঝাই মিনি ট্রাক উল্টে প্রায় ৩৬ হাজার ডিম নষ্ট হয়ে গেছে, এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ডিম ব্যবসায়ী মো. খোকন মিয়া।

আরও পড়ুন: বিচারের দাবিতে লাশ নিয়ে প্রতিবাদ

সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা প্রাণি সম্পদ দপ্তরের সামনের সড়কে এ চলন্ত অবস্থায় ট্রাকের এক্সেল ভেঙে ডিম বোঝাই ট্রাকের দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেই হতাহত হয়নি।

ডিম ব্যবসায়ী খোকন মিয়া জানান, পাবনা থেকে একটি মিনি ট্রাকে ডিম বোঝাই করে শরীয়তপুর যাচ্ছিলেন। রাজবাড়ী শহরের পশু হাসপাতালের সামনের এসে ট্রাকটি উল্টে যায়। এতে তাদের কোন ক্ষতি না হলেও ট্রাকে থাকা ৩৬ হাজার ডিম ক্ষতি হয়েছে। এতে তার অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে। সে সময় রাস্তায় এসে দেখা যায়, ডিম বোঝাই একটি ট্রাক উল্টে রয়েছে। এতে ট্রাকের প্রায় সব ডিমই ভেঙে ডিমের কুসুম স্রোতের মতো ড্রেনে যাচ্ছে।

আরও পড়ুন: নোয়াখালীতে বসতঘরে অগ্নিকান্ডে শিশু দগ্ধ

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক নাথ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার একপাশ বন্ধ রাখেন। ডিম অপসারণ হলে রাস্তা খুলে দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুধু ডিমের ক্ষতি হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

হুতিদের হামলার শঙ্কায় সৌদি আরবের ক্রীড়াঙ্গনে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক সংঘাত ও নিরাপত্তা আশঙ্কার সরাসরি প্রভাব পড়তে...

নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলিসহ নানা আয়োজনে ঢাবি শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্...

নির্বাচনী পরীক্ষায় বসার আগে ইরানে সামরিক অভিযান চান নেতানিয়াহু

সামনে দোরগোড়ায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচন। রাজনৈতিক এই অস...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা