সারাদেশ

চাহিদার অতিরিক্ত দাবীগুলো পুরন করেছে সরকার

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: বঙ্গবন্ধু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে উন্নয়ন করতে হয়। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এই দেশে ব্যপক উন্নয়ন করেছেন। সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে মানুষের বিভিন্ন সেবা মুলক কাজ করে আসছে এই সরকার। দেশের পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন ভাতা চালু করেছে।

আরও পড়ুন: ফানুস জটিলতায় রাজস্ব কমলো ৩ লাখ

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সোমবার সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্সে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন। একটি রাষ্ট্র সৃষ্টি করার জন্য যা করার দরকার, সরকার তাই করে আসছে। মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা এই ৫টি মৌলিক চাহিদার সাথে অতিরিক্ত দাবীগুলে পুরন করেছে শেখ হাসিনা সরকার। এসব কর্মকান্ডের মধ্য দিয়ে দেশের আজকে দেশের মানুষকে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। ৯৬তে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর গ্রামীন অর্থনীতি ঘুরে দাড়িয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়, এ স্লোগান নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এবার ঝালকাঠি পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সোমবার সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্সে কার্যলয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয় ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক স্বপন কুমার মুখার্জী ও জেলা সমাজসেবা কর্মকর্তা শাহপার পারভীন।

আরও পড়ুন: দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

পরে আমির হোসেন আমু এর পরে পৌর সিটি পার্কের নব উদ্দ্যামে যাত্রার উদ্ধোধন করেন। সন্ধ্যায় ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্ধোধন করে নেতা-কর্মীদের সাথে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা