সারাদেশ

দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর: যশোরের কেশবপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ শফিউদ্দীন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আমিনুল ইসলাম।

আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির নির্দেশনা

বৃহস্পতিবার কেশবপুর দলিল লেখক সমিতির চত্বরে উৎসবমুখর পরিবেশে ভোটপ্রদান করেন দলিল লেখক সমিতির ভোটাররা। ভোট গ্রহণ চলে সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

এবার ৬৮ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ শফিউদ্দীন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আমিনুল ইসলাম।

আরও পড়ুন: চাইনিজদের করোনা টেস্ট বাধ্যতামূলক

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ- সভাপতি বিশ্বনাথ হালদার, ৬৭ ভোট পেয়ে সহ- সাধারণ সম্পাদক এস. এম. হাফিজুর রহমান(১),৫৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুজ্জামান (১),বিনা প্রতিদ্বন্দিতায় প্রচার সম্পাদক মোঃ তৌহিদুজ্জামান, এছাড়া ৮৩ ভোট পেয়ে সাধন কুমার চক্রবর্ত্তী, ৮২ ভোট পেয়ে মোঃশাহিদুজ্জামান (২), ৮১ ভোট পেয়ে মোঃ আব্দুল হালিম, ৮০ ভোট পেয়ে মোঃআব্দুল গফুর, ৭৯ ভোট পেয়ে মোঃরুহুল আমিন ( টুকু), ৭১ ভোট পেয়ে মোঃ লুৎফর রহমান (১),৫৯ ভোট পেয়ে মোঃ সিরাজুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন।

দলিল লেখক সমিতির নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৮ জন এবং প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র দলিল লেখক মোস্তফা জামাল, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দলিল লেখক মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দলিল লেখক মোঃ আকরাম হোসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা