সারাদেশ

ভাতিজার বিরুদ্ধে চাচার পাল্টা সংবাদ সম্মেলন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা কামারগ্রাম নিবাসী প্রয়াত মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের পুত্র আহম্মেদ শিবলী ফোরকান রিপনের সংবাদ সম্মেলনের জবাবে পাল্টা এক সংবাদ সম্মেলন করেছেন তার সৎ চাচা আবুল কালাম আজাদ শিশির।

আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির নির্দেশনা

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে কামারগ্রামস্থ নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে ভাতিজার মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চাচা।

লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, আমার বড় ভাই মোশাররফ হোসেনের পুত্র রিপন আমার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমার আরেক ভাই ইউপি চেয়ারম্যান এ্যাডঃ সিরাজুল ইসলামসহ আমাদের পরিবারের সুনাম, মর্যাদা, ঐতিহ্য ধ্বংস করার উদ্দেশ্যে কোন অসাধু মহলের প্ররোচনায় সে এসব অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আমি নয় বরং ভাতিজা রিপনই আমার ঘরের সামনে উদ্দেশ্য মূলকভাবে নির্মাণ সামগ্রী রেখে আমার চলাচলের পথ আটকে রেখেছে। ওই পথের জমি রিপন তার বাবার কেনা সম্পত্তি বলে দাবি করলেও তা আমাদের সবার বাপ-দাদার সম্পত্তি। রিপনের বাবার ক্রয়কৃত জমি অন্য একটি দাগে।

আরও পড়ুন: চাইনিজদের করোনা টেস্ট বাধ্যতামূলক

সম্মেলনে আবুল কালাম আজাদ আরো বলেন, পৈতৃক জমি-জমা আমরা ভাগ বন্টন করে দিচ্ছি না বলে রিপন যে অভিযোগ এনেছে তাও ভিত্তিহীন। আমরা কোন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে লড়াই করছিনা। ভাই-ভাইয়ের স্বার্থ ও অধিকার নিয়ে বোঝা-পড়া করছি। এখানে মুক্তিযোদ্ধার মত কোন স্পর্শকাতর ইস্যু সামনে আনা উচিৎ নয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আয়োজকের ভাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আরেক ভাই আবুল বাশার বিপ্লব উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা