বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল : জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার। (ছবি : সংগৃহিত)
সারাদেশ
বোয়ালমারীতে ধানের বীজ-কম্বল বিতরণ

বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের বোয়ালমারীতে আগমন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।

আরও পড়ুন : জমে উঠছে লেপ-তোষকের দোকান

সমবায় অধিদপ্তর কর্তৃক দুগ্ধ সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক, প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার এবং শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বোয়ালমারীতে পৌঁছে প্রথমে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : নার্সিং ইনস্টিটিউট ছাত্রীর রহস্যজনক মৃত্যু

অনুষ্ঠানে ইউএনও মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী প্রমুখ।

আরও পড়ুন : গলায় ফাঁস দিয়ে রোগীর আত্মহত্যা

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এই ফরিদপুর জেলাতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি আরও বলেন, আমি ফরিদপুর থাকাকালীন বোয়ালমারীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কোন সরকারি দফতরে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়। কারণ জনগণের ট্যাক্সের টাকায়ই আমাদের বেতন হয়। কেউ হয়রানির শিকার হলে সাথে সাথে আমাকে জানাবেন।

বোয়ালমারী উপজেলায় কোন বাল্য বিবাহ ঘটলে, কেউ ইভটিজিং করলে অথবা স্কুল চলাকালীন সময়ে কোন ছাত্র-ছাত্রী স্কুল ড্রেস ছাড়া বাইরে আড্ডা দিলে তাকে আটক করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

আরও পড়ুন : জুনের মধ্যে আখাউড়া-আগরতলা রেললাইন চালু হবে

পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৫০ জন দরিদ্র কৃষকের মাঝে ৫ কেজি করে বোরো ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমপি সার এবং ৩ হাজার ৫০০ জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এছাড়া সমবায় অধিদপ্তর কর্তৃক দুগ্ধ সমবায় সমিতির ৮ জনের প্রত্যেককে এক লক্ষ টাকা করে ঋণের চেক বিতরণ করেন।

এছাড়া উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ১শ ৪৫ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়বর্ধণমূলক কর্মকান্ডের ঋনের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা