সারাদেশ
ঝালকাঠি জেলা বিএনপি সদস্য সচিবসহ

২৮ নেতার উচ্চ আদালতে আগাম জামিন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনের ২৮ নেতা কর্মী আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিকেলে ৪টি পৃথম মামলায় মহামান্য হাইকোর্টে বিচারপতি মি. মোস্তফা জামাল ইসলাম এবং মি.আমিনুল ইসলাম এর দ্বৈত বেঞ্চে জামিন আবেদন শুনানী তাদেরকে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির মুখপাত্র ও আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

আরও পড়ুন: প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী

জামিন প্রাপ্তরা হলেন, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, ঝালকাঠী পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া তালুকদার, কাঠালিয়া উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মীর বহর, জেলা যুবদলের আহবায়ক শামিম তালুকদার, সদস্য সচিব এ্যাড. মোঃ আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, জেলা যুবদলের সদস্য মোঃ সাদ্দাম হোসেনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ২৮ নেতা কর্মী।

ঝালকাঠী জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ৮ নেতার পক্ষে শুনানী করেন এপিলেট ডিভিশনের বিজ্ঞ সিনিয়র এ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম। আদালত শুনানি শেষে তাদের আগাম জামিন জন্য আবেদন করেন। মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চ প্রত্যেক আসামীকে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করে বিজ্ঞ জেলা ও দায়ের জজ আদালত বেলবন্ড দাখিলের নিদর্শনা দেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা