বাস-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ৩।
সারাদেশ

বাস-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ৩

সান নিউজ ডেস্ক : দিনাজপুর জেলার ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও একটি টমেটোবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকআপ’র চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা পরিষদ

রোববার (১১ ডিসেম্বর) ভোরের দিকে ফুলবাড়ী উপজেলার ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনের ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকাআপ চালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে পিকআপের হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

আরও পড়ুন : বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে, রোববার ভোরের দিকে টমেটো নিয়ে একটি পিকআপ দিনাজপুর থেকে চাঁপাইনাবাগঞ্জ যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর দিকে আসছিল।

ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ভিমলপুর মির্জা অটো মিলের সামনে কুয়াশার কারণে যাত্রীবাহী বাস পিকআপটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকাআপের চালকসহ তিনজন নিহত হন।

আরও পড়ুন : সন্ত্রাস, নাশকতা, অপপ্রচারের বিরুদ্ধে জনসভা

খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা