সারাদেশ

বিএনপির সদস্য সচিবসহ ১০ জন রিমান্ডে

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি'র নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সচিব কামরুজ্জামান রতন ও সাবেক যুবদল সভাপতি সুলতান আহমেদসহ ১০ জনকে ২ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: বাড়ল বিদ্যুতের দাম

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২ দিকে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এ ৭ দিন করে ১০ জনের পুলিশ রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ২ দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করে। মুন্সীগঞ্জ আমলী আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম এই আদেশ দেন।

মুন্সীগঞ্জ পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, শাওন হত্যার ঘটনা মামলায় ১০ জনের ৭ দিন করে পুলিশ রিমান্ডের আবেদন করেছিলো। আদালত ২ দিন করে পুলিশ রিমান্ড মঞ্জর করেছে।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার

তিনি আরও বলেন, পুলিশ বাদী হয়ে দায়ের করা এই মামলায় ৩১৩ জনকে আসামী করা হয়েছিল। মামলাটি আগে বিস্ফোরক আইনে দায়ের করা হলেও পরে হত্যা মামলায় রুপান্তর করা হয়েছে।

এর আগে মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গত ৯ নভেম্বর দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন আদালতে আত্নসমার্পন করলে, রতনসহ ৯ জনকে কারাগারে পাঠায় আদালত। পরে মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত করে রিমান্ড আবেদন করলে ১০ জনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করল আদালত।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

প্রসঙ্গত, গেলো ২১সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা, মুন্সীগঞ্জ শহর ও মিরকাদিম পৌর বিএনপি যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। পরে বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের উপকন্ঠ মুক্তারপুরে সংঘর্ষ হয়। এতে পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়।

পরে আহত অবস্থায় যুবদল কর্মী শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। নিহত শাওন সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার সোয়াব আলীর পুত্র। পেশায় ইজিবাইক চালক ছিলেন।

আরও পড়ুন: ভারতে ট্রাকের ধাক্কায় নিহত ১২

২২ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় পুলিশ ও শ্রমিকলীগ নেতা বাদী হয়ে দুটি মামলা দায়ের করে। একটি মামলার বাদী সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাঈনউদ্দিন। অপর মামলার বাদী পঞ্চসার ইউনিয়ন শ্রমিকলীগ সদস্য আব্দুল মালেক।

পুলিশ বাদী হয়ে ৩১৩ জনকে এজাহার নামীয় আসামী ও ৭০০/৮০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে দায়ের করা মামলাটি পরে হত্যা মামলায় রুপান্তরিত করা হয়। সেই মামলায় আজ রতনসহ ১০ জনের ২দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা