প্রতীকী ছবি
সারাদেশ

ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনের ৪তলা সিঁড়ি থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভারতে ট্রাকের ধাক্কায় নিহত ১২

নিহত মো.নাদিম (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার তাতিপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাকর আলী গ্রামের মৃত দুরুল মিয়ার ছেলে।

রোববার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিহতের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বাকর আলী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার সিরাজ কোম্পানীর বিল্ডিংয়ে কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার

স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম রাজমিস্ত্রি হিসেবে কাজ করত। উপজেলার বসুরহাট পৌরসভার করালিয়া এলাকার মো. সিরাজ কোম্পানীর বিল্ডিংয়ে নির্মাণ শ্রমিক হিসাবে বেশ কয়েকদিন যাবত কাজ করছে। গত শনিবার সকালে কাজ করার জন্য গেলে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নির্মাণাধীন ভবনের ৪তলার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথার পিছনে গুরুত্বর আঘাত পায় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকা জনক হওয়ায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে কুমিল্লা আলেকার চর বিশ্বরোড এলাকায় পৌঁছলে নাদিম মারা যায়।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

নিহতের বড় ভাই মো.নয়ন জানান, কুমিল্লা থেকে তার ছোট ভাইয়ের মরদেহ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দাফন সম্পন্ন করা হয় ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা