সংগৃহীত ছবি
সারাদেশ

শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি টিপু মোল্লা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: টঙ্গী ইজতেমার মাঠে বিজিবি মোতায়েন

গ্রেপ্তারকৃত আসামি, মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। তিনি নিহত যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকাবের স্পিডবোটে চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (১ নভেম্বর) মধ্যে রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর সংলগ্ন মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। সে ঘটনার পর থেকে শান্তর স্পিডবোটে চালক টিপু পলাতক ছিলো। এই ঘটনার ৫ দিন পর নিহতের ভাই মামুন সরকার বাদি হয়ে টিপুকে প্রধান আসামি করে এজারনামিও ৮ জন ও অজ্ঞাত ৭ জনের নামে মামলা করেন।

এই মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ও র‍্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা জানিয়েছেন, র‍্যাব ও তথ্য প্রযুক্তির সহায় তাকে দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। তবে এটি হত্যা না/দুর্ঘটনা সেটা এখন সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: ডি-৮ সম্মেলন

মিসরের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

তিনি আরও বলেন, এই মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকায় তাদের গ্রেফতার করতে পারিনি। তবে আশা করা হচ্ছে টিপুর কাছ থেকে শান্ত হত্যা মামলার বিষয় অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য বের হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা