সংগৃহীত ছবি
রাজনীতি

মুন্সীগঞ্জে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ৫০০ শতাধিক নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে জেলা যুবদল।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টায় এ কার্যক্রম শেষ হয়।

আরও পড়ুন: আজ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

যুবদলের এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল- আলম স্বপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির।

জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মুজিবুর রহমান ও সদস্য সচিব মু. মাসুদ রানা'র সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুর হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগ, শহর যুবদল সভাপতি এনামুল হক, সদস্য সচিব রায়হান কবির, জেলা ড্যাব সভাপতি ডা: একেএম মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা: জাহাঙ্গীর আলম, ডা: আন্জুমানা আরা খান, ডা: আনায়ারুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, সাবেক ছাত্রদলের আহবায়ক হুমায়ন আহমেদ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে

জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা বলেন, রাজনীতির অতীতের ধারা থেকে বেরিয়ে এসে মানুষের সেবা ও কল্যানের ধারায় আমরা কাজ করতে চাই। আমরা সাম্যের ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মানে প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে জেলা যুবদলের এই ক্ষুদ্র এই কর্ম।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা