সারাদেশ

বোয়ালমারীতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হাফিজুর রহমান 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নে অবস্থিত বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন হাফিজুর রহমান। তিনি বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের এডহক কমিটির বর্তমান সভাপতি।

আরও পড়ুন: কিশোরী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

সোমবার (৭ নভেম্বর) উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দাতা সদস্য, নব নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা মিলে সর্বসম্মতিক্রমে হাফিজুর রহমানকে সভাপতি মনোনীত করেন।

এর আগে গত ৫ নভেম্বর বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্য পদে মো. ফরাদুল আলম প্রথম, মো. ফায়েক মোল্যা দ্বিতীয়, মো. জাহিদুল ইসলাম ও গাজী বেলায়েত যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হন।

আরও পড়ুন: গাড়ি চাপায় স্বামী-স্ত্রী নিহত

একাধিক প্রার্থী না থাকায় সুরভী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন৷ শিক্ষক প্রতিনিধি পদে ৩জনের বেশি প্রার্থী না থাকায় মো. আবুক কালাম আজাদ, মো. ইমতিয়াজ উদ্দীন খান এবং শিখা সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান ও একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা