সারাদেশ

মুজিব শতবর্ষের ঘর পরিদর্শন

গিয়াস উদ্দিন, নোয়াখালী : নোয়াখালীতে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চলমান একক গৃহনির্মাণ, প্যালাসাইডিং, মাটির কাজ ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন প্রকল্পের সিনিয়র সহকারী সচিব আরিফুল ইসলাম সরদার ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম।

আরও পড়ুন: সকলকে মিতব্যয়ী হতে হবে

রোববার ও সোমবার দু’দিন ব্যাপি জেলার সদর, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম পরিদর্শন করা হয়।

এসময় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মৃত্যুর শীর্ষে জাপান

প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে সিনিয়র সহকারী সচিব আরিফুল ইসলাম সরদার চলমান একক গৃহনির্মাণের অগ্রগতি ও গৃহ বুঝে পাওয়া বাসিন্দাদের খোঁজখবর নেন। এসময় আশ্রয়ণে বসবাসকারী বাসিন্দারা কর্মকর্তাদের পাশে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদের নিজস্ব ঠিকানা তৈরী করে দেওয়ায় বাসিন্দারা কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

সিনিয়র সহকারী সচিব আরিফুল ইসলাম সরদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ গঠনের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন দরিদ্র মানুষকে পুনর্বাসন করা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ধাপে ঘর পাওয়া ভূমি ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পেয়েছে, তারা এখন নিজ ঘরে আগামীর স্বপ্ন দেখতে শুরু করেছে। দেশের একজন সাধারণ নাগরিকের সকল মৌলিক চাহিদা পূরনে প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের (মুজিববর্ষ) মধ্যে সবার জন্য গুণগত মানের ঘর নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী যে সব নির্দেশ দিয়েছেন সেগুলো বাস্তবায়নে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা