সারাদেশ

স্বামীর মারধর পরে ফাঁস দিল গৃহবধূ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছে নিহতের স্বামী।

নিহত পাখি রানী দাস (২০) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শংকর বাড়ির শংকর দাসের স্ত্রী।

রোববার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের শংকর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে,পারিবারিক কলহের জের ধরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করত। শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তাকে মারধর করে। এরপর রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ স্বামীর উপর অভিমান করে বসত ঘরে আড়ার সঙ্গে নিজের শাড়ি গলায় পেঁছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা দর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা