হেলমেট বাহিনীর মূলহোতা গ্রেফতার
সারাদেশ

হেলমেট বাহিনীর মূলহোতা গ্রেফতার

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুর উপজেলার উপকন্ঠে নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত হেলমেট বাহিনীর মূলহোতা গোলাম কিবরিয়া (৪০) গ্রেফতার হয়েছে।

আরও পড়ুন : ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে তাকে গ্রেফতার করে।

এদিকে হেলমেট বাহিনীর মূলহোতা গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মামলার সূত্র জানা যায়, সৈয়দপুর উপজেলার উপকন্ঠে নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের সরকারপাড়ার সহোদর বাবুল হোসেন ও আব্দুস সামাদ। তাঁদের সাথে প্রতিবেশি হাজী আশরাফ আলীর পরিবারের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মধ্যে আদালতে একাধিক মামলাও চলমান।

আরও পড়ুন : গাইবান্ধায় নারীর মরদেহ উদ্ধার

গত ২৯ সেপ্টেম্বর প্রতিপক্ষের একটি মামলায় নীলফামারী আদালতে হাজিরা দিতে যায় বাবুল ও সামাদ পরিবারের সদস্যরা। আর এ সুযোগে প্রতিপক্ষ আশরাফ আলীর ছেলে গোলাম কিবরিয়া ভাড়াটিয়া হেলমেট বাহিনী সদস্যদের সাথে নিয়ে ওই পরিবার দুটির বাড়ি-ঘরে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশি মোকছেদুল ইসলাম ও আছিয়া বেগম জানান, ঘটনার দিন প্রায় ২০-২৫ জনের একটি দল আকস্মিক ওই বাড়ি দুটিতে হামলা করে।

মাথায় হেলমেট ও মুখোশ পরিহিত হামলাকারীদের হাতে ছিল দেশিয় বিভিন্ন ধারালো অস্ত্র। দিবালোকে মোটরসাইকেলে এসে এমন হামলা ফিল্মি স্টাইলকেও হার মানিয়েছে।

আরও পড়ুন : ট্রাক চাপায় শিশুর মৃত্যু

পরে ওই দুটি পরিবারের নারী ও শিশুদের আর্তচিৎকারে গ্রামবাসী জোটবদ্ধ হয়ে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।

কিন্তু তার আগেই মাটির সাথে মিশিয়ে দেয় পরিবারের বসত-বাড়ি। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পায়ে গুরুতর জখম হয় সত্তরোর্ধ বৃদ্ধা মতিফুল বেগম।

ভুক্তভোগী বাবুল হোসেন জানান, হেলমেট বাহিনীর মূলহোতাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বাহিনীর বাকী সদস্যদের তৎপরতায় এলাকায় এখনও বিরাজ করছে। তিনি পুরো বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানান।

আরও পড়ুন : বিরোধী দলের সমাবেশ নিয়ে ইত্রামি

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আরমান আলী জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকী আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা