সারাদেশ

তন্ত্রে-মন্ত্রে সাপ টানা প্রতিযোগিতা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্র-মন্ত্রের মধ্য দিয়ে পাতাখেলা প্রতিযোগিতা। গ্রাম বাংলার চমৎকার এই খেলা দেখতে উপচেপড়া ভিড় ছিল দর্শকদের।

আরও পড়ুন : এবার শীর্ষে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রে

স্থানীয় আদিবাসী জনগোষ্ঠির আয়োজনে গত শুক্রবার বিকেলে ওই ইউনিয়নের সর্দারপাড়া শাপলা উচ্চ বিদ্যালয় মাঠে এ পাতাখেলা অনুষ্ঠিত হয়।

এ সময় মাঠজুড়ে ছিলো দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।সেই সাথে পুরো এলাকায় ছিলো উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে আসা ৯টি তান্ত্রিক দল তাদের তন্ত্রমন্ত্র দিয়ে পাতারূপী সাপকে মাঠের মাঝখান থেকে চারদিকে টানার প্রতিযোগিতা করে। প্রতিযোগিতায় যার পয়েন্ট বেশি হয় সেই তান্ত্রিক দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ১০ হাজার টাকা।এমন খেলা দেখে বিমোহিত ও খুশি দর্শকরা।সবার দাবি, প্রতিবছর আয়োজন হোক এমন খেলার।

খেলা দেখতে আসা তান্নি নামের এক শিক্ষার্থী বলেন, আমি কখনও এই পাতাখেলা দেখিনি। আজকে প্রথম দেখলাম।এইখেলা আমার অনেক ভালো লাগলো। শুধু আমি না, আমার অনেক বান্ধবী এই পাতাখেলা দেখতে এসেছে। আমি আয়োজকদের কাছে অনুরোধ করবো যেনো এই খেলাটি প্রতিবছর আয়োজন করা হয়।

রমজান আলী নামের এক বৃদ্ধ বলেন, আমরা যখন ছোট ছিলাম প্রতিনিয়তই এসব খেলাগুলো হতো।কালের বির্বতনে খেলাগুলো হারিয়ে গেছে।আসলে এগুলো আবারো ফিরিয়ে আনা দরকার।কারণ এগুলো মানুষকে বিনোদন দেয়। আজ অনেকদিন পর আবারো পাতাখেলা দেখতে পেরে আমি খুব খুশি।

নুরজাহান বেগম নামের একজন বলেন, আমরা এই খেলা অনেক আগে দেখেছি। মাঝখানে ছিলো না। আজকে আমাদের গ্রামের যুবকরা এ খেলার আয়োজন করেছে আমাদের দেখতে খুব ভালো লাগছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় আমরা আগের মানুষ দিয়ে পাতা খেলা দেখেছি। আজকে প্রথম আমরা সাপ দিয়ে পাতাখেলা দেখলাম।

খেলায় অংশগ্রহণকারী মলিন চন্দ্র রায় নামের এক তান্ত্রিক সদস্য জানান, তান্ত্রিকদের মতে, প্রাচীনকাল থেকে গুণীকরা খেলত এই পাতাখেলা।আর এজন্য যে মন্ত্র প্রয়োজন তা অতি কঠিন। তবে খেলায় পুরস্কার পাবার আশায় নয়, মানুষকে বিনোদন দিতে এবং নিজেও আনন্দ উপভোগ করতে খেলায় অংশগ্রহণ করেছি।

আরও পড়ুন : খুনিদের যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন!

খেলার আয়োজক কমিটির সভাপতি কানাই চন্দ্র জানান, আমরা এলাকার মানুষকে আনন্দ দিতে এবং হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এতিহ্যবাহী খেলাটি নতুন প্রজন্মকে জানান দিতেই আমাদের এই আয়োজন। খেলায় বিভিন্ন এলাকা থেকে ৯টি তান্ত্রিক দল অংশগ্রহণ করেছে এবং খেলাটিও বেশ জমজমাট হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা