সারাদেশ

গৌরীপুরে উদ্বোধনের জন্য প্রস্তুত নয়টি বীর নিবাস

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে প্রথম পর্যায়ে উদ্বোধনের জন্য নয়টি বীর নিবাস প্রস্তুত করা হয়েছে। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ০৯ টি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ‘বীর নিবাস’ এখন পুরোপুরি প্রস্তুত হয়েছে।

আরও পড়ুন: পলাতক আসামিদের সাজা কার্যকর হবে

জানা যায়, সারাদেশে নির্মিত বীর নিবাসগুলো একযোগে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্য হস্তান্তর করা হবে নির্মিত বীর নিবাসগুলো। এদিকে, বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ‘বীর নিবাস’ নির্মাণ কাজ শেষ হওয়ার খবরে সংশ্লিষ্টদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

প্রথম পর্যায়ে এ উপজেলায় ০৯টি বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রস্তুত হয়েছে ০৯ টি বীর নিবাস। পর্যায়ক্রমে সরকারীভাবে সকল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা দূরীকরণের জন্য ‘বীর নিবাস’ তৈরি করে দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: কলঙ্কময় জেলহত্যা দিবস

বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত বীর নিবাসগুলো পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ। এসময় উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার সারাদেশে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প হাতে নেয়। এরই ধারাবাহিকতায় মুক্তিযূদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সারাদেশে প্রতিটি উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চূড়ান্ত করে। উক্ত তালিকা ভুক্ত এ উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ০৯ টি বীর নিবাস নির্মান কাজ সম্পন্ন হয়েছে। নির্মিত দৃষ্টিনন্দন পাকা ছাদ ঢালাইয়ের প্রতিটি বীর নিবাসে রয়েছে পানীয় জলের সু-ব্যবস্থা সহ তিনটি বেড রুম, একটি গেস্ট রুম, দুইটি বাথরুম ও একটি কিচেন রুম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু জানান- প্রতিটি বীর নিবাস নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ টাকা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ বলেন- বীর নিবাস মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। গৌরীপুরে সঠিক তদারকির মাধ্যমে প্রাক্কলন অনুযায়ী বীর নিবাসগুলো নির্মাণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা