সারাদেশ

সেনা সদস্যের বাড়িতে প্রেমিকার অনশন

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামের সেনা সদস্য শৈশব বালা (২৫) নামের এক প্রেমিকের বাড়িতে বিউটি হালদার (২২) নামের এক ষোড়শীর অনশন চলছে।

আরও পড়ুন: বিরোধী দল পরিবেশ অশান্ত করছে

প্রেমিক সেনা সদস্য শৈশব ডাসার উপজেলার দক্ষিণ চলবল গ্রামের দুলাল চন্দ্র বালার ছেলে। এদিকে প্রেমিকা বিউটি হালদার পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বাবুল হালদারের মেয়ে বলে জানা গেছে।

অনশনরত বিউটি হালদার সাংবাদিকদের জানান, গত দুই বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শৈশবের সাথে পরিচয় হয়। এরপর থেকে শৈশব তাকে বিভিন্ন ভাবে প্রেম নিবেদন করতে থাকার এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠোর পর থেকেই বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারিরীক সম্পর্ক করে। এক পর্যায়ে বিউটিকে বিয়ে করতে অস্বীকার করলে বিষয়টি পারিবারিক ভাবে জানাজানি হয়ে গেলে উভয়ের পরিবার দুজনের বিয়ে দিবে মর্মে সেনা সদস্য শৈশবের পরিবার থেকে ৮ মাস সময় নিয়ে উক্ত সময়ের মধ্যে শৈশব ও তার পরিবারের লোকজন বিউটির পরিবারের কাছে মোটা অংকের যৌতুকের দাবী করে। নয়তো বিয়ে হবেনা বলে সাফ জানিয়ে দেয়। বিউটি ও তার পরিবারের সাথে কোন প্রকার যোগাযোগ না করা হলে আজ সকালে শৈশবের বাড়িতে আসে বিউটি। বাড়ীতে আসার পর বিউটিকে ঘরের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে শৈশবের বাবা,মা ও তার ভাই মারধর করে বলে জানিয়েছেন ভুক্তভোগী বিউটি।

আরও পড়ুন: সৌদি আরবে ইরানের হামলার আশঙ্কা

এই বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্য শৈশবের ফুপু যমুনা বলেন, বিউটি ও শৈশবের বিয়ে দেয়ার বিষয়টি আমরা জানি তবে আমাদের দাবি না মানলে এই বিয়ে হবেনা।

দক্ষিন চলবল গ্রামের সাবেক মেম্বার বালুল জানান, বিউটির সাথে শৈশবের বিয়ের চুড়ান্ত হয়ে আছে তবে এখন কেন শৈশবের পরিবার এই বিয়েতে গড়িমসি করেছে তা বুঝতে পারছিনা, কথা দিয়ে কথা না রাখা তো মোটেও ভালো কথা নয়।

আরও পড়ুন: রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে

এই বিষয়ে দক্ষিণ চলবল গ্রামে শৈশবের বাড়ির পাশের লোকজন জানান, তারা বিউটির চিৎকারের শব্দ পেয়েছেন।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার মুঠোফোনে জানান, বিউটি ও শৈশবের বিয়ের হওয়ার বিষয়টি তিনি জানেন। তবে এখনো বিয়ে না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

ডাসার থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান জানান, পুলিশ পাঠিয়েছি মেয়েটিকে উদ্ধার পূর্বক অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা