সারাদেশ

ঘর দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা উৎকোচ গ্রহণ ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ১নং ইউপি সদস্য মো. জাহাঙ্গীর কবির ময়নুলের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগি মোরশেদা খাতুন। এ প্রতারণার খবরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

আরও পড়ুন: রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে

অভিযোগে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে ওই ইউনিয়নের সরদারপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী মোরশেদা বেগম ইউপি মেম্বার জাহাঙ্গীর কবির ময়নুলের সাথে যোগাযোগ করেন। এ সময় তিনি বলেন ইউএনও, এসিল্যান্ড ও তহশিলদারকে টাকা না দিলে ঘর পাওয়া সম্ভব হবে না। ঘর পেতে হলে ১ লাখ টাকা উৎকোচ দিতে হবে। তাই ঘর পাওয়ার আশায় সুদের ওপর টাকা নিয়ে ৩০ হাজার টাকা দেন আনোয়ার হোসেন। কিন্তু প্রথম ও দ্বিতীয় ধাপ পেরিয়ে গেলেও কোন ঘর বরাদ্দ না পাওয়ায় টাকা ফেরত চান তিনি। টাকা ফেরত না দিয়ে দীর্ঘ তিন মাস থেকে টালবাহানা করছেন ওই মেম্বার। ফলে ঘর ও টাকা কোনটাই না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভূমিহীন পরিবার।

মোরশেদা খাতুন বলেন, মেম্বার ১ লাখ টাকা চেয়েছিল। অগ্রীম ৩০ হাজার টাকা দিয়েও এখন ঘর পাচ্ছিনা। আবার টাকাও দিচ্ছেনা। তাই বাধ্য হয়ে গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয় একটি লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের বিষয়ে ইউপি মেম্বার জাহাঙ্গীর কবির ময়নুল বলেন, ঘর দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।

আরও পড়ুন: এলপিজির দাম বাড়লো

মোরশেদা খাতুন তাঁর স্বামীর জন্য পাড়ারহাট বাজারের দোকান নিতে টাকা দিয়েছে। সে টাকা ফেরত দেওয়া হবে। আমার প্রতিপক্ষরা অহেতুক হয়রানী করতে এমন অপপ্রচার চালিয়েছে মাত্র।

জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফায়সাল রায়হান লেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা
নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা