প্রতীকী ছবি
সারাদেশ

অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ৫

গিয়াস উদ্দিন, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলা এক ব্যক্তিকে ডেকে নিয়ে অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবির অভিযোগে একই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ব্ল্যাকমেইলের শিকার ব্যক্তির একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ব্ল্যাকমেইলের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল জব্দ করা হয়।

আরও পড়ুন: সরকার অস্বস্তিতে নেই

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার বাসিন্দা মো. মহসিন টিটু,জোবেদা,নারগিছ আক্তার, ইসমত আরা ও জহির।

বুধবার (২ নভেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: সাংবাদিক হত্যার বিচার হয় না

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ১ নভেম্বর বিকেল ৩টার দিকে ভুক্তভোগী আব্দুল খালেক বেচু মাইজদীর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দত্ত বাড়ীর মোড়ের একটি চায়ের দোকানে চা খেতে বসে। ওই সময় বেচুর পূর্ব পরিচিত মো.মহসিন টিটু (৪৫) তাকে তার বাড়ীতে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বেচু সরল বিশ্বাসে টিটুর সাথে তার বাড়িতে যায়। ওই সময় বেচু একটি রুমের ভিতরে প্রবেশের সাথে সাথে টিটু বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। সাথে ১ জন অজ্ঞাত নারী ও ৫-৬ জন ব্যক্তিসহ ঘরে প্রবেশ করে বেচুকে উলঙ্গ করে ফেলে এবং অজ্ঞাত নারী নিজে উলঙ্গ হয়। একপর্যায়ে অজ্ঞাত নারী আব্দুল খালেক বেচুর সাথে জোরপূর্বক আপত্তিকর কাজে লিপ্ত হয় এবং অপরাপর সকলে উক্ত আপত্তিকর কাজের ছবি মোবাইলে ধারণ করে। পরবর্তীতে আসামীরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবী করে তার
মোটরসাইকেল রেখে দেয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ব্ল্যাকমেইল চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা