সারাদেশ

ইভিএমে ভোগান্তি  

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউপিতে উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮ টায় ১০ টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। বেলা বাড়তে থাকলে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে ইভিএমে ভোট গ্রহণে ধীরগতি ও না জানার কারণে ভোগান্তিতে পড়েছেন ভোটাররা।

আরও পড়ুন: উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোট শুরু

ইউনিয়নের চরবলাকী (নতুনচর) সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও তুলনামূলকভাবে পুরুষ ভোটারদের সাড়িতে তেমন জটলা দেখা যায়নি। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ইভিএমে ভোটদানের পদ্ধতি বুঝতে পারছেন না। এ কারণে ভোট গ্রহণে ধীরগতি সৃষ্টি হয়েছে।

রগুরচরের মাসুম মিয়া (৫০) ভোটার বলেন, সকলা সাড়ে ৯ থেকে লাইনে দাঁড়িয়েছি এখন পোনে ১১ টা বাজে লাইনে দাঁড়িয়ে আছি, ইভিএম না বুঝার কারনে ভোট দিতে অনেক সময় লাগছে, তাই এখনো ভোট দিতে পারিনি।

আরেক ভোটার হনুফ খাতুন (৫১) বলেন, এবারে নির্বাচনের পরিবেশ খুব ভালো। সবাই নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারছেন। তবে লাইনে আর দাড়াঁতে পারছি না। পা ব্যাথা হয়ে আসছে।

জামালদী সরকারি প্রথমিক বিদ্যালয়ে, মোট ভোটার ৩ হাজার ১০০ শত। বেলা ১১ টা ১০ মিনিটে ভোট কাস্ট হয়েছে ১ হাজার ১৬ টি ভোট। জানিয়েছেন কেন্দ্রের পিজাইটিং অফিসার তানজিমুল ইসলাম।

চরবলাকী (নতুনচর) সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, অনেক ভোটারের আঙ্গুলের ছাপের কারনে ছবি না উঠায় বিলম্ব হচ্ছে। আবার অনেকের ইভিএমে ভোটদানের পদ্ধতি বুঝতে সমস্যা হচ্ছে। এ কারণে ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসার মো. লিটন মিয়া জানান, ১০ টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। ইউনিয়নের সর্বমোট ভোটার সংখ্যা হচ্ছে ১৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭২৮ ও নারী ভোটার হচ্ছে ৯১২৬ জন।

এদিকে, এ উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুল হক মিঠু নৌকা, হাজী মো. মাহাবুব মিয়া মোটর সাইকেল, হাজী মো.শাহ পরান আনারস ও মো. দাউদ চশমা প্রতিক নিয়ে লড়ছেন।

আরও পড়ুন: ড. কাজী এরতেজা হাসান গ্রেফতার

গেল- ২৭ মে হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হলে ৪ জুন ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, এতে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা