সারাদেশ

ভূমিদস্যুদের হামলার শিকার ইউএনও 

সান নিউজ ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি), রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ এক বীর মুক্তিযোদ্ধা। মঙ্গলবার (১ নভেম্বর) রাত ১০ টার দিকে ভেদরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন: বাসচাপায় শ্রমিক দম্পতি নিহত

এর আগে দুপুর দেড়টার দিকে আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে গিয়ে রামভদ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামভদ্রপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ্ আলম (৫০) ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাই (৭৫)। তাদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

থানায় মামলা ও আহত রেজা শাহ্ আলম জানান, আজ (মঙ্গলবার) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর (গৃহহীন ও ভূমিহীন) জমি পরিদর্শনে যান রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ্ আলম। এ সময় তাকে স্থানীয় ভূমিদস্যু মীর গোলাম মোস্তফা (৫৮), জিন্না মীর মালত (৬২) হঠাৎ লোকজন নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত সরকারি সাইনবোর্ড ভেঙে ফেলে। তাছাড়া তারা বাঁশ দিয়ে জমি দখল করার চেষ্টা করে। শাহ্ আলম প্রতিবাদ করলে তাকে লাথি, কিলঘুষি ও চর মেরে আহত করে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তাকে উদ্ধার গেলে তাকেও মারধর করে আহত করা হয়। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিম বিষয়টি যেনে তাদের উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা চালায় ভূমিদস্যুরা। তবে তারা আহত হননি।

আরও পড়ুন: ড. কাজী এরতেজা হাসান গ্রেফতার

মামলার আসামি মোস্তফা ও জিন্না’র সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।

হামলার বিষয়টি নিশ্চিত করে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে গিয়ে দুইজন আহত হয়। তাদের উদ্ধারে গেলে আমরাও হামলার কবলে পড়ি। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় আমরা মামলা করেছি।

মামলার বিষয়টি নিশ্চিত করে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহলুল খান বাহার বলেন, হামলার ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মামলা করেছেন। মামলার পরপরই আসামিরা পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা