নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
সারাদেশ

নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

আমিরুল হক, নীলফামারী : ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এ শ্লোগানে নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশ সমুন্নত রেখেই উন্নয়ন

শনিবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ লাইনে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পুলিশিং ডে উদ্বোধন করা হয়। পরে পুলিশ লাইন চত্বরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশিং ডে’র উদ্বোধন করেন নীলফামারী-২আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলু।

আরও পড়ুন : মানসিকতার পরিবর্তন দরকার

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।

এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.আমিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ, ডিবি (ওসি) মো. আখেরুজ্জামান প্রমূখ।

আরও পড়ুন : টেকনাফে বিদেশি মদসহ আটক ২

সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা