সংগৃহীত ছবি
প্রবাস

বাংলাদেশ সফর করায় কাতারের আমিরকে কমিউনিটির শুভেচ্ছা

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি : কাতারের মাননীয় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ২২ ও ২৩ এপ্রিলের ২৩ ঘণ্টার বাংলাদেশ সফর ও দুই দেশের মধ্যকার স্বার্থ-সংশ্লিষ্ট পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষরের সংবাদে দেশটিতে অবস্থানরত প্রবাসীরা উল্লাসে ফেটে পড়েন।

আরও পড়ুন : কুয়েতে সড়কে বাংলাদেশি নিহত

এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে চার লাখ প্রবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ পরস্পর শুভেচ্ছা বিনিময়কালে সফরকে ঘিরে উচ্ছ্বসিত আবেগ প্রকাশ করেন। তাঁরা মাননীয় আমিরকে চার লক্ষ প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

রাজধানী দোহার একটি অভিজাত হোটেলের বলরুমে উৎসবমূখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।

আরও পড়ুন : কাতারে আ’লীগের ইফতার ও দোয়া মাহফিল

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক কফিল উদ্দিন ও যুগ্ম আহাবায়ক মো. জসিম উদ্দিন দুলাল। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা বোরহান উদ্দিন শরীফ এস.এম. ফরিদুল হক, মোহাম্মদ নূরুল মোস্তফা খোকন, সভাপতিমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু, শাহজাহান সাজু, ইসমাইল মিয়া, রফিকুল ইসলাম হেলাল, সফিউর রহমান তপন, শহীদুল্লাহ হায়দার, বাশার সরকার, সাধারণ সম্পাদক মণ্ডলীর সদস্য আমিন রসুল সাইফুল, আবু রায়হান, নূরু মোহাম্মদ নূর, অধ্যাপক আমিনুল হক, মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক মণ্ডলীর সদস্য সৈয়দ আনা মিয়া, আহমেদ মালেক, মোস্তাফিজুর রহমান রিপন, নূরুল আবসার বাবুল, তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রমুখ।

কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম প্রধান, আবদুল ওদুদ, মোখলেসুর রহামন, মোহাম্মদ নজরুল ইসলাম, দিদারুল আলম আরজু, নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবুল হাসান, হাসান বিল্লাহ, মহিউদ্দিন চৌধুরী, জাকির হোসেন বাবু, ইঞ্জিনিয়ার মোঃ সেলিম, আহমদ নবী নোমান, তাজ ঊদ্দিন, জাফর, সিরাজুল ইসলাম সিরাজ, মো: দুলাল উদ্দিন, শরিফুল ইসলাম আলম, সেলিম সরকার জিসান, আরিফুর রহমান, রেজাউল ইসলাম রেজু প্রমুখ।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক

বক্তাদের আশা মাননীয় আমিরের এ সফরে সম্পাদিত চুক্তি ও সমঝোতা সমূহের দ্রুত বাস্তবায়ন হলে দু’দেশের মধ্যকার বিদ্যামন সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

পরিশেষে দুই দেশের নাগরিকদের শান্তি ও সমৃদ্ধি কামনার পর নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা