সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় আরও ১১ বাংলাদেশিসহ ৫৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির সেরেম্বান ও নিলাই শহরে অভিযান চালিয়ে তাদের আটক করে অভিবাসন বিভাগ।

আরও পড়ুন : সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র

বুধবার (১৫ মে) নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং জানান, মঙ্গলবার (১৪ মে) পর্যন্ত দুই দিনে ২৭টি এলাকায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইশো জন অভিবাসীর নথিপত্র যাচাইয়ের পর তাদের মধ্য থেকে আইন ভাঙার জন্য ৫০ ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৩০, ভিয়েনতনামের ৬, মিয়ানমার ও পাকিস্তানের দুইজনসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

আরও পড়ুন : সৌদিতে পৌঁছেছেন ২১০৬৩ হজযাত্রী

বিবৃতিতে ডিরেক্টর আরও বলেছেন, আটকদের মধ্যে ১০ জন নারী এবং এক বছরের শিশুও রয়েছে। অভিযানের সময় পাঁচজন ইন্দোনেশিয়ান পালানোর চেষ্টা করলেও পুলিশের অল্প ধাওয়াতেই তারা ধরা পড়ে। আটকদের বয়স এক বছর থেকে ৫১ বছরের মধ্যে।

তবে, আটকদের বিরুদ্ধে আরও তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা