সংগৃহীত ছবি
প্রবাস

কুয়েতে সড়কে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: কুয়েতে সড়ক দুর্ঘটনায় আকবর হোসেন নামে প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছে।

আরও পড়ুন : কাতারের আমির আসছেন আজ

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে কুয়েতের রাবিয়ার পাশে ইশারা আল কাসেমিতে রাস্তা পারাপারের সময় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে আকবর হোসেন ঘটনাস্থলেই প্রাণ মারা যায়।

নিহত আকবর হোসেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের আদর্শ পাড়া হাদির গো বাড়ির সুলতান আহমদের ছেলে।

আরও পড়ুন : গাছে বাসের ধাক্কায় নিহত ১

নিহতের নিকট আত্মীয় কুয়েত প্রবাসী সাখাওয়াত হোসাইন জানান, তিনি বেশ কিছুদিন যাবত মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। শুক্রবার রাতে রাস্তা পারাপার হতে গেলে তিনি দুর্ঘটনার শিকার হন।

নিহত আকবর হোসেন বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে তার মরদেহটি মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহটি দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

সান নিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা