সংগৃহীত ছবি
জাতীয়

কাতারের আমির আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক : দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

আরও পড়ুন : সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, একটি বিশেষ বিমানে আজ সোমবার বিকেল পাঁচটায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২২ ও ২৩ এপ্রিল কাতারের আমির এই সফরে আসছেন। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে স্বাগত জানাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর। কাতারের আমির তার সফরসঙ্গীদের নিয়ে লা মেরিডিয়ান হোটেলে থাকবেন।

আরও পড়ুন : বিএনপির প্রতি জনগণের ঘৃণা রয়েছে

আগামীকাল (২৩ এপ্রিল) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

আরও পড়ুন : কাতারের আমির ঢাকায় আসছেন কাল

তার সফরকালে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি এবং৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

গোল্ডেন বল জিতলেন রদ্রি!

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একটি গোলও নেই স্পেন অধিনায়ক রদ্রির, অ্যাসিস...

বিতর্ক ও রোমাঞ্চের উন্মাদনায় কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মাঠের লড়াইয়ে গল্প লেখা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের অসাধারণ বীরত্বগাথা, কঙ্...

দ্বিতীয় শিরোপা জয় স্পেনের

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হা...

হার মেনে নিয়ে অশ্রুসিক্ত মেসি

2022 সালের বিশ্বকাপ ট্রফির পর টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে মরিয়া ছিল আর...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা