সারাদেশ

গৌরীপুরে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (১৫ টাকা কেজি দরের চাল) ৩৮ বস্তা চাল ও ৫৩টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: আবারও ক্ষমতায় জিনপিং

শনিবার (২২ অক্টোবর) সকালে ১১ টায় উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ নয়ন মিয়া (৪৫) এর বাড়ি থেকে এ চাল ও চালের বস্তা উদ্ধার করা হয়।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে গৌরীপুর থানা পুলিশ। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জায়েদুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তবে, ঘটনায় জড়িত ব্যক্তি অভিযানের খবর পেয়ে পলাতক হওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বিএনপির কেউ গ্রেফতার হয়নি

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ জানান, উদ্ধারকৃত চালের বস্তার গায়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচী লেখা রয়েছে। বস্তা বদলের সময় এগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা