সারাদেশ

ভাইকে বেঁধে বোনকে গণধর্ষণ

সান নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরে চাকরির সন্ধানে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬) পোশাক শ্রমিক। এ সময় তার ছোট ভাইকে জঙ্গলের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এ ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আরও পড়ুন: বিএনপির কেউ গ্রেফতার হয়নি

শুক্রবার (২১ অক্টোবর) দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা শুক্রবার দিবাগত রাতে বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। আটকরা হলেন, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মাড়িয়ালী এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও বারবৈকা এলাকার তোফায়েল আহমেদের ছেলে মনির হোসেন (২৮)।

ভুক্তভোগী জানায়, ময়মনসিংহের ফুলপুর থেকে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করে সে। শুক্রবার সকালে পোশাক কারখানায় চাকরির সন্ধানে ছোট ভাইকে সঙ্গে নিয়ে টেকনগপাড়া এলাকার এক বান্ধবীর বাসায় যায়। দুপুর ১২টার দিকে সেখান থেকে বাসায় ফেরার পথে ৪-৫ যুবক রাস্তা থেকে টেনে দক্ষিণ সালনার বাতানিয়া টেকের জঙ্গলে নিয়ে ভাইকে বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

আরও পড়ুন: প্রেমের টানে নোয়াখালীতে মিসরীয় তরুণী

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ জানান, শুক্রবার দুপুর ১টার দিকে তিনি নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এক কিশোরী দৌড়ে এসে তার ঘরে আশ্রয় নেন। তিনি তার ছোট ভাইয়ের স্ত্রীকে ডেকে এনে ওই কিশোরীকে দৌড়ে আসার কারণ জিজ্ঞাসা করলে সে বিস্তারিত ঘটনা খুলে বলে। সঙ্গে সঙ্গে কাউন্সিলর ও তার ছোট ভাই ঘটনাস্থলে গিয়ে চার যুবককে দেখতে পায়। পরে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে জসিম ও মনির নামে দুই যুবককে আটক করলেও নাসিম ও জাহেদুল পালিয়ে যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই কিশোরীসহ আটক দুইজনকে থানায় নিয়ে যান।

আরও পড়ুন: নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেফতার ৫

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহমেদ জানান, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত চাপাতি ও হাতুড়ি এবং বেঁধে রাখা শিশুটিকে উদ্ধার করা হয়। আটকরা ছিনতাইকারী ও মাদককারবারি দলের সদস্য। ভুক্তভোগীর মা বাদী হয়ে রাতে থানায় মামলা করেছেন। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ও আটকদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পলাতক দুইজনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা