সারাদেশ

সড়ক দুর্ঘটনায় দুলাভাই ও শালিকা নিহত

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার সাঁথিয়ায় দুরপাল্লার বাসের সঙ্গে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় দুলাভাই ও শালিকা নিহত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভিটাপাড়া নামক স্থান থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এর আগে গতকাল রাত ৯ টার দিকে এঘটনা ঘটে।

আরও পড়ুন : পাকিস্তান জুড়ে বিক্ষোভ

নিহতরা হলেন- আমিনপুর থানার বাটিকয়া গ্রামের আনসার আলীর ছেলে সুরমান (৩০) ও সাঁথিয়ার চরপাড়া গ্রামের মাহবুবা ইয়াসমিন (২৫)। তারা দুজন সম্পর্কে আপন দুলাভাই -শালিকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস তাদের ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে পরে। পরে এ ঘটনার খবর দিতে গেলে মাধপুর হাইওয়ে পুলিশের ফোন রিসিভ না হওয়ায় পরে ৯৯৯ এ ফোন দিয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়। এ দিকে ঘটনার ৪/৫ ঘন্টা পার হলেও হাইওয়ে পুলিশের কোন খবর পাওয়া যায় নাই। পরে লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

সাঁথিয়ার থানা পুলিশের উপপরিদর্শক( এসআই) হায়দার আলী নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, তারা দুজনেই গাজীপুরে ডিবিএল গার্মেন্টেস এ চাকুরি করতো। শুক্রবার রাতে মাধপুর ফরমান আলীর শশুর বাড়ি থেকে রাত ৯ টার দিকে তাদের কর্মস্থল গাজিপুর যাচ্ছিল। পথি মধ্যে ভিটেপাড়া নামকস্থানে পৌছালে যে কোন বড় বাস তাদেরকে চাপা দিলে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে লাশ উদ্ধার করে মাধপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলনে, গতকাল রাতে ঢাকায় যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এমন ঘটনা ঘটে। ভোরে মহাসড়কের পাশে মরদেহ পরে আছে এমন একটি সংবাদ পেয়ে ঘঁনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। সেখানে বাস দুর্ঘটনা কিছু আলামত আছে এমন কথার সঠিক উত্তর দিতে পারেননি।

সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ নিহতদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা