সারাদেশ

কোম্পানীগঞ্জে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তিনটি দোকানের টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়াও গত ৪ দিনে একটি বাসাসহ ৭টি দোকানে চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন : বাস-লরি সংঘর্ষে নিহত ১৫

চুরি হওয়া দোকান গুলো হলো, বসুরহাট পৌরসভা এলাকার জিসান ডেকোরেটার,তাসফিন ষ্টোর, শিপন ষ্টোর ও চরহাজারী বাজারের রীতি স্বর্ণালয়, জয় ফ্যাশন,সাহাব উদ্দিনের মুদি দোকান, রুবেলের মুদি দোকান।

শুক্রবার দিবাগত রাতে বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল দোকান ঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার ( ২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার এসব তথ্য নিশ্চিত করেন ভুক্তভোগী ব্যবসায়ী ফয়েজ ও সোহাগ। তারা বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের বিভিন্ন সময়ে তিন ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি চলে যান। চোরের দল শুক্রবার দিবাগত রাতে তিনটি দোকানের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর ক্যাশের তালা ভেঙ্গে নগদ টাকাসহ ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, গত বুধবার ১৯ অক্টোবর দিনে দুপুরে চোরের দল বসুরহাট বাজারের সাত্তার আর্কিটের নিচ তলায় একটি বাসার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ২০/২৫ হাজার টাকা ও ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং বাসায় থাকা কাগজপত্রসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস লন্ডভন্ড করে দেয়। অপরদিকে, গত মঙ্গলবার ১৮ অক্টোবর দিবাগত রাতে উপজেলার চর হাজারী ইউনিয়নের হাজারীহাট বাজারে একটি স্বর্ণ দোকানসহ চারটি দোকানের টিনের চালা কেটেনগদ টাকাসহ তিন লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।

আরও পড়ুন : পাকিস্তান জুড়ে বিক্ষোভ

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে কেউ তাকে অবহিত করেনি। এ বিষয়ে তিনি কিছু জানেননা। সাংবাদিকদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলেও মন্তব্য করেন এ পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা