সারাদেশ

মহামারীর চেয়েও সড়কে মৃত্যু বেশি

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’- শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) হবিগঞ্জ কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: প্রেমের টানে নোয়াখালীতে মিসরীয় তরুণী

শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে নিরাপদ সড়কের জন্য আইন মেনে চলা ও সচেতনার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মো. আবু জাহির এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, বাস-মাইক্রোবাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।

আরও পড়ুন: বিএনপির কেউ গ্রেফতার হয়নি

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যাকে করোনার মত মহামারীর চেয়ে ভয়ংকর উল্লেখ করে বলেন, দেশে প্রতিদিন সড়কে ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। একটি মৃত্যু তার পরিবারের সারাজীবনের কান্না হয়ে থাকছে। তাই নিরাপদ সড়কের জন্য সকলকে আইন মেনে চলার মত সচেতন হতে হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা