সারাদেশ

পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণে নেপালি যুবক

আমিরুল হক, নীলফামারী: পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ করছেন নেপালের রাজধানী কাঠমুন্ডুর থাপাথালি এলাকার ২৭ বছর বয়সী যুবক ‘ই’। মহাসড়ক, আঞ্চলিক সড়ক, কখনো বা গ্রামের উচুঁ-নীচু মেঠে পথ ধরে হাটছে নেপালি এ যুবক। ইতিমধ্যেই তিনি প্রায় ৯০০ কিলোমিটার পথ হেঁটে পৌছান উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে। আগে তিনি পায়ে হেঁটে নেপাল থেকে ভারত, শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন।

আরও পড়ুন: তারেক রহমানকে দেখার ইচ্ছা নেই

‘ই’ সোমবার সকাল ৭টায় সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে রওনা দেন। সেখানে রাতে থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি রোববার রাত ৯টায় শহরের পাঁচমাথা মোড়ে পৌঁছালে ট্রাফিক পুলিশের পরিদর্শক নাহিদ পারভেজ চৌধুরী, স্থানীয় সাংবাদিক ও ট্রাফিক পুলিশের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা নিজ উদ্যোগে ‘ইঃ’ কে শহরের ইকু হোটেল এন্ড রেস্টুরেন্টে থাকার ব্যবস্থা করেন।

ই বলেন, নানা দেশের মানুষের সংস্কৃতি জানার আগ্রহ থেকে কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করেছি। বাংলাদেশে পথে পথে সবুজ শস্যখেতে, মেঠো পথ, ছায়াঘেরা গ্রাম সত্যই মনোমুগ্ধকর। বাঙালিরা খুব সাদাসিধে। বাঙালির আতিথেয়তায় আমি মুগ্ধ। সৈয়দপুরে উপজেলা আমি ঘুরে দেখেছি। এখানকার জীবনযাপন, বাঙালি অবাঙালির মিশ্র সংস্কৃতি আকর্ষণীয়। বিশেষ করে এখানকার মানুষের আতিথেয়তা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা