সারাদেশ

সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ সকিনা বেগমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি অটোরিকশা,একটি দেশীয় তৈরী পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

আরও পড়ুন: স্বল্পসুদে ঋণ দিচ্ছে সরকার

গ্রেফতারকৃতরা হলো, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শহিদ ওরফে লেংড়া শহিদ(৫৮) ও তার সহযোগী এমাম হোসেন (৪২) মো. জুয়েল (২৯) মো.রফিক উল্যা (৩৭)।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে,গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ অক্টোবার রাত ২টার দিকে উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের লাউতলী মাস্টার পাড়ার সকিনা মেম্বারের বাড়িতে অজ্ঞাত নামা ১৪-১৫ জন ডাকাত তার বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে ঘরে থাকা সদস্যদের হাত-পা-মুখ বেধে ফেলে আলমারি ভেঙ্গে নগদ টাকা স্বর্ণালঙ্কার, শাড়িসহ ৬ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তদন্তে জানা যায়, পলাতক আসামি সেলিমের সাথে গ্রামের একটি পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয় সকিনা বেগমের সাথে। আসামি এমাম হোসেন,পলাতক আসামি সেলিম জানতে পারে সকিনার ঘরে পুকুর লিজ নেওয়ার জন্য ২ লক্ষ টাকা রয়েছে। এরই প্রেক্ষিতে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শহিদ ওরফে লেংড়া শহিদের সাথে পরিকল্পনা করে মোট ১১ জন ডাকাত সকিনা মেম্বারের বাড়িতে ডাকাতি করে।

এসপি আরো জানায়, আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে্।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা