সাফ জয়ী নারী ২ ফুটবলারকে সংবর্ধনা
সারাদেশ

সাফ জয়ী নারী ২ ফুটবলারকে সংবর্ধনা

বদরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ানশিপ-২০২২ বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২ সদস্য সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে গণসংবর্ধনা দিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

আরও পড়ুন: থাইল্যান্ডকে ৯ উইকেটে হারাল বাঘিনীরা

শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জর্জ কোর্ট চত্বরে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই নারী ফুটবলার হলেন- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার স্বপ্না রানী ও সোহাগী কিসকু।

সংবর্ধনার শুরেতেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,জেলা প্রশাসক মাহবুবুর রহমান,পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন সংবর্ধনা দেন। পরে একে একে জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল ফেডারেশন,প্রেসক্লাব সহ বিভিন্ন স্থরের মানুষেরা সংবর্ধনা দেয় ওই দুই নারী ফুটবলারকে

।আরও পড়ুন: ফের বুরকিনা ফাসোর শাসক ক্ষমতাচ্যুত

এর আগে ওই দুই নারী ফুটবলারকে নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসন কালেক্টরেট চত্বরে গণসংবর্ধনা উপলক্ষে এক সভা অনুস্ঠিত হয়।জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,জেলা পরিষদ চেয়ারম্যান মুহ.সাদেক কুরাইশি,পৌর মেয়র আন্জুমান আরা বন্যা,পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও ইউনাইটেড ক্লাবের পরিচালক অধ্যক্ষ তাজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: তেলের অভাবে ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রশাসক ২ কৃতি খেলোয়ারের আতুড়ঘর রানীশংকৈল ইউনাইটেড ক্লাবের প্রেকটিস মাঠে টয়লেট ও ওয়াসব্লক স্থাপনের ঘোষনা দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

দুই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা