আসামি পক্ষে কোন আইজীবি দাঁড়াবেনা
সারাদেশ
স্কুলছাত্রীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা

আসামি পক্ষে কোন আইজীবি দাঁড়াবেনা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসমিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় আসামিদের পক্ষে কোন আইনজীবি দাঁড়াবেননা বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী জেলা জজ আদালতের আইনজীবি শিহাব উদ্দিন শাহীন।

আরও পড়ুন : ঢাকা-নমপেন এফটিএ চুক্তিতে সম্মত

শুক্রবার (২৩ সেপ্টম্বর) বিকালে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিহত অদিতার বাসায় পরিবারের সদস্যদের শান্তনা দিতে গিয়ে এ ঘোষণা দেন শাহীন।

এসময় শাহীন বলেন, আমাদের এই এলাকার মেধাবী ও সম্ভাবনাময় স্কুল ছাত্রী অদিতিকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে। হত্যা ঘটনা প্রায় উন্মোচিত হয়ে গেছে।

আমি জেলা আইনজীবি সমিতির বর্তমান এবং সাবেক সকল নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। অদিতি হত্যা মামলার কোন আসামির পক্ষে নোয়াখালী জেলা জজ কোর্টের কোন আইজীবি আদালতে দাঁড়াবেননা। এবিষয়ে নোয়াখালী আইনজীবি সমিতি থেকে শ্রীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

তিনি বলেন, আসামিদেরকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে আমি এবং আমাদের বারের প্রায় সব সিনিয়র আইজীবি রাষ্ট্র পক্ষে/ভিকটিমের পক্ষে আদালতে লড়বো। কোনভাবেই এই নৃশংসতম হত্যাকান্ডের আসামিদের ছাড় দেওয়া হবেনা।

এদিকে শহরের বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা কিশোরগ্যাং সদস্যদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান শিহাব উদ্দিন শাহীন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরের নিজ বাসায় তাসনিয়া হোসেন অদিতা গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়। রাত ৯ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : ইউক্রেনে শুরু হচ্ছে ‘গণভোট’

নিহত অদিতা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন এবং নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লার আবুল খায়ের পেশকার বাড়ির মৃত রিয়াজ হোসেনের মেয়ে। তার মা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা