ছবি: সংগৃহীত
জাতীয়

রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে আরও ১৭০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অফ স্টেট) এন্টনি জে. ব্লিঙ্কেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

বৃহস্পতিবার রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র নতুন এ সহায়তার ঘোষণা দেয় বলে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, নতুন এই আর্থিক সহায়তার মধ্য দিয়ে ২০১৭ সালের আগস্ট মাস থেকে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের দেওয়া মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৯ বিলিয়ন পৌঁছেছে। এবারের অতিরিক্ত মানবিক সহায়তার মধ্যে স্টেট ডিপার্টমেন্ট থেকে ৯৩ মিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি থেকে ৭৭ মিলিয়ন ডলার সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

এর মধ্য থেকে ১৩৮ মিলিয়ন ডলার বাংলাদেশে ৯ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেওয়া ৫ লাখ ৪০ হাজারের বেশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমানের টেকসই উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে খাদ্য, নিরাপদ পানীয়, স্বাস্থ্যসেবা, সুরক্ষা, শিক্ষা, আশ্রয় এবং মনোসামাজিক সহায়তা করা।

মানবিক কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান এবং মিয়ানমারের সহিংসতার কারণে বিপদগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সহায়তা বাড়াতে অন্যান্য দাতাদের প্রতি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: সুরমা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর উদারতার প্রশংসা করে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে পেতে বাংলাদেশ সরকার, রোহিঙ্গা ও মিয়ানমারের অভ্যন্তরে থাকা জনগণের সঙ্গে কাজ করছে। যাতে করে মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি হলে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং টেকসইভাবে ফিরে যেতে ও পুনরায় একত্রীকরণ করতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা