ছবি: সংগৃহীত
সারাদেশ

সুরমা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৩

সান নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি বালুভর্তি নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ

নিখোঁজ শ্রমিকরা হলেন- জামালগঞ্জের নজাতপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে ঢুলা মিয়া (৫০), কুকরাপশি গ্রামের কামাল মিয়ার ছেলে এনামুল (১৮) ও দিরাই থানার মুরাদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে হেলাল মিয়া (২২)।

এ ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাফজয়ী আঁখির বাবাকে হুমকি

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের জামালগঞ্জে বাল্কহেডের ধাক্কায় বালুবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার পর পর স্থানীয়দের সঙ্গে নিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় পুলিশ। রাত ১২টার দিকে বৃষ্টি শুরু হলে কাউকে উদ্ধার ছাড়াই অভিযান বন্ধ রাখা হয়।

জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে নৌকাডুবির পর পর সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি বাল্কহেডসহ চারজনকে আটক করি। মধ্যরাতে বৃষ্টি নামলে অভিযান বন্ধ রাখা হয়। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা