সারাদেশ

ফেনসিডিলসহ বিএনপি-যুবদল নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফেনসিডিলসহ এক বিএনপি ও যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আরও পড়ুন: বিয়ে করতে যাচ্ছেন সামান্থা

গ্রেফতারকৃত জসিম উদ্দিন (৩৬) জেলার সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভা যুবদলের সহ-সভাপতি এবং একই উপজেলার নুরুল আমিনের ছেলে ও বিএনপি নেতা ফারুক আহমেদ (৩৯)। সে সেনবাগ উপজেলার কাশিপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। তিনি বলেন, গতকাল (বুধবার) রাত ৮টার দিকে চার বোতল ফেনসিডিলসহ উপজেলার ছাতারপাইয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও যুবদল নেতা জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা