সারাদেশ

রংপুরে বাল্যবিবাহ নিরোধ বিষয়ক কর্মশালা 

নিজস্ব প্রতিনিধি:

রংপুর: করোনার কারণে বাল্যবিবাহ বাড়ছে। মানুষের কর্মহীনতা এবং আর্থিক সংকটে নারী ও শিশু নির্যাতন বাড়ছে। তাই গ্রাম পর্যায়ে যথাযথ আইন মানা এবং দরিদ্র ও কর্মহীন ঝুঁকিপূর্ণ শিশু-কিশোর-নারীদের কারিগরি কর্মসংস্থানের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ সম্ভব বলে মনে করেন রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান। সেজন্য কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে ও বাল্যবিবাহ রোধে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে বাল্যবিবাহ নিরোধ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু তোরাব মো. আরিফ হোসেন।

কর্মশালায় বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. সাইদুর রহমান, মহিলা ও শিশু অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন, কুমিল্লা এইডের নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, ট্রেনিং কো-অর্ডিনেটর নুর হোসেন, ডিস্টিক্ট ইনচার্জ নাজমা বেগম, স্বর্ণ নারী অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা, আরডিআরএসএ’র ব্যবস্থাপক শমসেয়ারা বিলকিস ও কুমিল্লা এইডের উপজেলা ফেসিলেটর সুরত জাহান হামাদী।

বক্তারা বলেন, বাল্যবিবাহ রোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটির কার্যক্রম মনিটরিং, বস্তি, নদী চরাঞ্চল ও গ্রামীণ সুবিধাবঞ্চিত ঝুঁকিপূর্ণ দরিদ্র কিশোরীদের সচেতনতা ও শিক্ষার সুযোগ বাড়ানো, বিশেষত কারিগরি শিক্ষার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য হ্রাস এবং নিরাপত্তা বাড়লে বাল্যবিবাহ রোধ ও কমবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা