সারাদেশ

যৌতুকের দাবিতে স্ত্রীকে ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতবর্গ গ্রামের গৃহবধূ রিনা বেগমকে (২৮) যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ জুলাই) ভোররাতে স্বামীর নির্মম নির্যাতনের শিকার গুরুতর আহত রিনাকে বিকালে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

ইয়াবা ব্যবসায়ী স্বামীর নির্যাতনের শিকার রিনা মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তরবরগ গ্রামের গোলাপ মিয়ার মেয়ে।

রাতে নির্যাতিত রিনার ছোট ভাই সোহরাব মিয়া বলেন, গত বছর মোবাইলে প্রেমের সম্পর্কে জড়িয়ে মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ড পূর্ব গ্রামের মো. হিরা মিয়ার ছেলে শরীফ মিয়ার সঙ্গে রিনার বিয়ে হয়। বিয়ের পর মাধবপুর উপজেলার সাতবর্গ গ্রামের ভাড়া বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন শরীফ। কিছুদিন যেতেই রিনা বুঝতে পারেন, তার স্বামী ইয়াবা আসক্ত ও ব্যবসায়ী। বিয়ের মাসখানেক না যেতেই যৌতুকের জন্য রিনার ওপর শারীরিক নির্যাতন শুরু করেন শরীফ। নির্যাতনের পরেও রিনা স্বামীর ঘর ছাড়েননি। শরীফকে ইয়াবা সেবনে সব সময় বাধাও দিতেন তিনি।

সোমবার ভোররাতে যৌতুকের জন্য রিনার ওপর নির্মম নির্যাতন চালান শরীফ ও তার ছোট ভাই রতন মিয়া ও বাড়ির মালিক প্রাণ বনিকসহ কিছু সহযোগী। রিনার সারা শরীর ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করেন তার শরীফ ও রতন। সকাল নয়টায় গুরুতর আহত রিনাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ফেলে চলে যান তার স্বামী শরীফ। বিকালে ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হক রনি জানান, রিনার অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা