সারাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু নেই বরিশাল বিভাগে, সুস্থ ১০০

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত কারও মৃত্যু ঘটেনি। বিপরীতে সুস্থ হয়েছেন ১০০ জন। ওই একই সময়ে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস মঙ্গলবার (২১ জুলাই) জানান, আক্রান্ত শনাক্তের ১৩৪তম দিনে প্রায় পাঁচ হাজার শনাক্তের ঘরে পৌঁছে গেছে বরিশাল। আর মৃত্যুতেও শতক ছুঁইছুঁই।

তিনি বলেন, ‘করোনা থেকে বাঁচতে ব্যক্তি সচেতনতা হলো সবচেয়ে বড় প্রতিরক্ষা। এই দুঃসময়ে যারা স্বাস্থ্যবিধি মেনে চলেছেন, তারা কিন্তু এখন পর্যন্ত সুস্থ আছেন। অর্থাৎ কভিড-১৯ মোকাবেলার একমাত্র পথ স্বাস্থ্যবিধি মেনে চলা।’

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে মঙ্গলবার পর্যন্ত ১৩৪ দিনে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন চার হাজার ৯৯৩ জন। মৃত্যুবরণ করেছেন ৯৭ জন। আর সুস্থ হয়েছেন দুই হাজার ৬০৯ জন।

এরমধ্যে বিগত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ৪৬ জন। এই জেলায় মোট শনাক্ত হয়েছেন দুই হাজার ১৭৬ জন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৭ জন।

২৪ ঘন্টায় পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত ২৪ জনসহ ৮৯৩ জন, ভোলা জেলায় নতুন ১৫ জনসহ ৪৭১ জন, পিরোজপুর জেলায় নতুন ২০ জনসহ ৫৪৭ জন, বরগুনা জেলায় একজনসহ মোট ৫১২ জন আক্রান্ত হয়েছেন।

তবে ২৪ ঘন্টায় ঝালকাঠি জেলায় কেউ আক্রান্ত শনাক্ত হননি। ফলে ওই জেলায় এখনো করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪০৩ জন।

অন্যদিকে সুস্থ হয়েছেন বরিশাল জেলায় এক হাজার ১০৮ জন, পটুয়াখালী জেলায় ৪৩৭ জন, ভোলা জেলায় ৩১৮ জন, পিরোজপুর জেলায় ২৬৭ জন, বরগুনা জেলায় ২৬৭ জন এবং ঝালকাঠি জেলায় ২১২ জন।

বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ২৬ হাজার ৪৮১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ২১ হাজার ৯২২ জনকে। ইতোমধ্যে ১৮ হাজার ৮২৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিভাগের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা এক হাজার ৮০৩ জন। তাদের মধ্যে এক হাজার ৩৫৬ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। শুধুমাত্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকি ৯৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হােসেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান...

১৭ সচিব রদবদল

সরকার ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ ৫ সচিবকে জনপ্রশাসন মন্ত্র...

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে...

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে...

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

১৭ সচিব রদবদল

সরকার ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ ৫ সচিবকে জনপ্রশাসন মন্ত্র...

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা