সারাদেশ

সড়কের জায়গায় নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়াপাকুর বাজার নামক স্থানে সড়কের একোয়ারভুক্ত জমির উপরে ঠুটিয়াপাকুর আলহাজ্ব একরাম উদ্দিন দাখিল মাদ্রাসা কর্তৃক সড়কের জমির উপর অংশের বহুতল ভবন ও মার্কেট নির্মাণ কাজ অবশেষে বন্ধ করে দিলো গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার আজিজুর রহমান ও সহকারি প্রকৌশলী মিজান ।

(১৭ সেপ্টেম্বর) শনিবার সকালে গাইবান্ধা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী নির্দেশে সরেজমিনে জমির পরিমাপ করে উক্ত বহুতল ভবনের মার্কেট অংশের জমি সড়কের জমিতে হওয়ায় এ নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করেন।

জমি পরিমাপের পর সড়কের জমিতে এ মার্কেট নির্মাণ কাজ বন্ধ রাখায় স্থানীয়রা বলেন, সড়কের পাশে মহামান্য হাইর্কোটের নিদের্শনা অমান্য করে আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে মাদ্রাসার সুপারের আজাহারুল ইসলামের যোগসাজসে ম্যানেজিং কমিটির মাধ্যমে গায়ের জোরে সড়কের ১৫ ফিট জায়গায় দখল নিয়ে ১২টি দোকান রুম করে মার্কেট নির্মাণ করেছে।

এ মার্কেটের সকল কাজ প্রায় শেষ এখন তারা উক্ত মার্কেটের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছে। যা বর্তমানে স্থানীয় সাংবাদিকদের তৎপরতায় গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগের হস্তক্ষেপে অবশেষে নির্মাণ কাজ বন্ধ করা হলো।

এ বিষয়ে মাদ্রাসার সুপার আজাহারুল ইসলাম জানান, সড়কের জমিতে মার্কেট নির্মাণ হয়েছে কিনা তা আমরা আমাদের সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । মার্কেট নির্মাণে অর্থের উৎস কি জানতে চাইলে তিনি জানান, শিক্ষকদের ব্যক্তিগত অর্থ দিয়ে বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করা হচ্ছে।

উল্লেখ্য, ব্যাপক প্রচার প্রচারণা করে গাইবান্ধা পলাশবাড়ী সড়কের পাশে অবৈধ স্থাপনা বারবার উচ্ছেদ করা সত্বেও মহামান্য হাইর্কোটের আদেশ অমান্য করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন পাশে থাকা জমির মালিকগণ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা